২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করল আফগানরা

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মাজারে বোমা হামলায় নিহতদের জন্য শোক ও হামলার নিন্দা জানাতে শুক্রবার ২ হাজারেরও বেশি আফগান বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণকারী অনেকে এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মাজারে বোমা হামলায় নিহতদের জন্য শোক ও হামলার নিন্দা জানাতে শুক্রবার ২ হাজারেরও বেশি আফগান বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণকারী অনেকে এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। গত মঙ্গলবার পবিত্র আশুরা পালনকালে কাবুলের ওই মাজারে আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৫৬ জন নিহত ও ১শ’৬০ জন আহত হয় বলে দ্য ডন জানায়। বিক্ষোভকারীরা এ হামলার নিন্দাও জানায়। আফগানিস্তানে তালেবান শাসনের পতনের পর এটাই প্রথম বড় ধরনের সাম্প্রদায়িক হামলা। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর অভিযানে তালেবান শাসনের পতন হয়। এ হামলার পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অভিযোগের তীরও পাকিস্তানের দিকেই যায়। তিনি এর জন্য পাকিস্তানের কাছে জবাবদিহিতা চাওয়ার ঘোষণাও দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৮ ঘ.