২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সমর্থন ও শান্তি পুরস্কার পেলেন পুতিন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোর পার্লামেন্ট নির্বাচনী ফলে চীনের সমর্থনের পাশাপাশি কনফুসিয়াস শান্তি পুরস্কার পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

বেইজিং, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোর পার্লামেন্ট নির্বাচনী ফলে চীনের সমর্থনের পাশাপাশি কনফুসিয়াস শান্তি পুরস্কার পেয়েছেন। রাশিয়ায় নির্বাচন নিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা হরণের পশ্চিমা অভিযোগ এবং জনগণের নিন্দা-বিক্ষোভের মুখেও পুতিন চীনের কাছ থেকে এ সমর্থন ও পুরস্কার পেলেন। লিবিয়ায় ন্যাটো হামলার বিরোধিতা করায় পুতিনকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চীন কর্তৃপক্ষ। শান্তি পুরস্কারের প্রতিষ্ঠাতা কিয়াও দামো বলেছেন, “তার (ভ্লাদিমির পুতিন) সঠিক বিবেচনাবোধ আছে। লিবিয়া যুদ্ধে অনেক মানুষ নিহত হয়েছে। শুধু সেনা নয়, সাধারণ জনগণ ও শিশুরাও প্রাণ হারিয়েছে।” ওদিকে, পশ্চিমা পর্যবেক্ষকরা রাশিয়ার নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা করলেও চীনের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, নির্বাচনী ফল ৭০০ পর্যবেক্ষকের উপস্থিতিতে সঠিকভাবেই নির্ধারিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৪ঘ.