২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্ততপক্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে ফিলিস্তিন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ফিলিস্তিন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্ততপক্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে ফিলিস্তিন জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। গাজা শহরে হামাসের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের কাছে কয়েকটি ভবনে এ হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ হামলার বিষয়টি স্বীকার করে জানায়, ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালানোয় পাল্টা এ হামলা করা হয়েছে। ইসরায়েলের বিমান হামলার জবাবে ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি ও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বারসেবা শহরের কাছাকাছি ওই হামলা চালানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের এই বিমান হামলা একটি অপরাধ। এই অঞ্চলে তারা সহিংসতা বাড়িয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০০ ঘ.