সিরিয়া, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার বিরোধীদের ওপর দমনাভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস দমনপীড়ন চালানোর নির্দেশ দেননি।
এবিসি নিউজ’কে বুধবার দেওয়া সাক্ষাৎকারে আসাদ সিরিয়ার অস্থিরতায় তার সেনা ও সমর্থকরাই বেশি নিহত হয়েছে বলে দাবি করেন।
দমনাভিযানের জন্য নিজেকে দোষী মনে করেন না বলেও জানান আসাদ। তবে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি।
সাক্ষাৎকরে আসাদ আরো বলেন, সিরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে তিনি চিন্তিত নন; আর জাতিসংকেও তিনি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে মনে করেন না।
আসাদ এবিসি’র রারবারা ওয়ালটারস’কে বলেন, “আমরা আমাদের জনগণকে হত্যা করিনি ... পৃথিবীর কোন সরকারই দেশের জনগণকে হত্যা করে না- যদি না কোনো উন্মাদ লোক সে সরকারের প্রধান হয়।”
তিনি আরো বলেন, “যারা নিহত হয়েছে তারা বেশিরভাগই সরকার সমর্থক, বিরোধী পক্ষ নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৯ঘ.
bdnews24