সোয়াটোমি, ক্যানসাস, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক বৈষম্য বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের সোয়টোমি শহরে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ওবামা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন।
এ সময় তিসি ওয়াল স্ট্রিটের প্রতারণা ঠেকাতে নতুন আইন করারও প্রতিশ্র“তি দিয়েছেন। পাশাপাশি বিরোধীদল রিপাবলিকানদেরও কঠোর সমালোচনা করেন তিনি।
ওবামা সাধারণ মার্কিনিদের দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্র“তিও দেন।
তিনি বলেন, “কর্মজীবীরা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারবে, তাদের যথেষ্ট জমানো অর্থ থাকবে, তাদের বাড়ি থাকবে, অবসরের পর তারা নিশ্চিত জীবনযাপন করতে পারবে- যুক্তরাষ্ট্র এমন দেশ হবে কিনা, মধ্যবিত্তরা কি টিকে থাকবে না বিলীন হয়ে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে।”
এসময় বিরোধী রিপাবলিকানদের সমালোচনা করে তিনি বলেন, “রিপাবলিকানদের দৃষ্টিভঙ্গি খুব সাধারণ, সবাই যখন নিজেদের রক্ষার জন্য সংগ্রাম করছে তখন তারা বলছে আমরা তো ভালোই আছি। আমি বলতে চাই তাদের দৃষ্টিভঙ্গি ভুল।”
ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে বলেন, “প্রায়ই আমরা দেখি ওয়াল স্ট্রিটের ফার্মগুলো দেশের প্রতারণাবিরোধী আইনগুলোর তোয়াক্কা করছে না, কারণ আইনে প্রদত্ত শাস্তিগুলো অত্যন্ত দুর্বল। একই অপরাধ বারবার করলেও অতিরিক্ত কোনো শাস্তির ব্যবস্থা নেই। এ অবস্থা আর চলতে দেওয়া হবে না।”
বিশ্লেষকদের অভিমত, মাত্র ১১ মাস পর হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যবিত্ত ভোটারদের পক্ষে রাখতেই প্রতিশ্র“তি দিয়ে তাদের তুষ্ট করতে চাইছেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৪ ঘ.
bdnews24