২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় নির্বাচনী পরীক্ষার মুখে পুতিন

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে ভোটাররা। নিম্নকক্ষ দুমার এ প্রতিনিধি নির্বাচনে পরীক্ষার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ভ­াদিভোস্টক, রাশিয়া, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে ভোটাররা। নিম্নকক্ষ দুমার এ প্রতিনিধি নির্বাচনে পরীক্ষার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। পুতিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর তিনমাস আগে এ নির্বাচনকে তার জনপ্রিয়তার গণভোট হিসাবেই দেখা হচ্ছে। দুমার ৪৫০ আসনের জন্য দেশজুড়ে এ ভোটের মধ্য দিয়ে প্রতিনিধিরা আগামী ৫ বছরের জন্য নির্বাচিত হবেন। মস্কোয় রোববার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে লোকজন লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। জরিপে দেখা গেছে, পুতিনের দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে দুমায় থাকা ৩১৫ আসনের চেয়ে কম আসন জিতবে তারা। পুতিন এর আগে ২০০০ এবং ২০০৮ সালে দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার ইউনাইটেড রাশিয়া পার্টি এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখলেও পুতিনের লৌহমানবীয় ধাঁচের শাসনধারা, সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক দুর্নীতি এবং ধনী-গরিব বৈষম্যের কারণে জনগণ অসন্তুষ্ট। অনেক ভোটারই পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার বিপক্ষে জাস্ট রাশিয়া পার্টিকে ভোট দিতে মনস্থির করেছে। তবে কেউ কেউ পুতিনকেই ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচনে পুতিনের দল দুই-তৃতীয়াংশের কম ভোট পেলে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা হারাবে। ফলে সংবিধান পরিবর্তন এবং প্রেসিডেন্টকে অভিশংসিত করার অনুমোদন দেওয়ার মতো ক্ষমতা হারাতে হবে পুতিনকে। বিরোধী দলগুলো ইতেমধ্যেই সুষ্ঠু নির্বাচন হয়নি বলে অভিযোগ করেছে। তাছাড়া, নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। একমাত্র নির্বাচন পর্যবেক্ষক দল গোলোস এর ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। টুইটারে এক বার্তায় গোলোস জানিয়েছে, তাদের সাইটগুলোতে ব্যাপক সাইবার হামলা হচ্ছে এবং নির্বাচনী আইন ভঙ্গেরও আলামত পাওয়া যাচ্ছে। সাইবেরিয়ার তোমস্ক অঞ্চলে কয়েকটি বুথ থেকে গোলোস কর্মীদের বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে গ্র“পটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০১ঘ.