২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন ইরানি কূটনীতিকরা

ব্রিটেন থেকে বহিস্কৃত ইরানি কূটনীতিকরা শনিবার দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

তেহরান, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেন থেকে বহিস্কৃত ইরানি কূটনীতিকরা শনিবার দেশে ফিরেছেন। বিমানবন্দরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন তারা। কূটনীতিকদের স্বাগত জানাতে সেখানে সমবেত হয় প্রায় ১শ’ মানুষ। তারা ফুল ছিটিয়ে এবং ‘ইংল্যান্ড নিপাত যাক’ স্লোগান দিয়ে তাদের বরণ করে। তেহরানে গত মঙ্গলবার ব্রিটিশ দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনার পর যুক্তরায্য লন্ডনের ইরানি দূতাবাস বন্ধ করে দিয়ে সব ইরানি কূটনীতিককে বহিষ্কারাদেশ দেয়। বহিষ্কার হওয়া মোট ২৫ জন কূটনীতিক ইরানে ফিরেছে। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ব্রিটেন গত সপ্তাহে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির সঙ্গে সম্পর্ক হ্রাসের সিদ্ধান্ত নেয় তেহরান। এরপর বিক্ষুব্ধ ইরানিরা মঙ্গলবার তেহরানের ব্রিটিশ দূতাবাসে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এ ঘটনারই ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লন্ডনে ইরানি দূতাবাস বন্ধ করে যুক্তরাজ্য। তেহরানের ব্রিটিশ দূতাবাস এবং অন্য একাটি কূটনৈতিক কম্পাউন্ডে হামলার ঘটনায় কোনো না কোনোভাবে ইরানি শাসগোষ্ঠীর সায় থাকার সন্দেহও প্রকাশ করেছেন হেগ। তিনি বলেন, ইরান এবং যুক্তরাজ্যের সম্পর্ক এ মুহূর্তে একেবারে তলানিতে এসে ঠেকেছে। তবে তা সত্ত্বেও তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছে না যুক্তরাজ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০৯ঘ.