২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা, বন্দুকধারীদের হামলায় নিহত ১৮

ইরাকের দিয়ালা প্রদেশে বৃহস্পতিবার একটি গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়েছে এবং বন্দুকধারীরা আরো ৮ জনকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

বাগদাদ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দিয়ালা প্রদেশে বৃহস্পতিবার একটি গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়েছে এবং বন্দুকধারীরা আরো ৮ জনকে হত্যা করেছে। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরের খালিস শহরে বোমা বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার সকালে বাজার যখন সবে জমতে শুরু করেছে ঠিক তখনই ঘটে বোমা হামলা। বিস্ফোরণের পরপরই কর্তৃপক্ষ এলাকায় কারফিউ জারি করে। ঘটনার বিবরণে খালিসের পুলিশ কর্মকর্তা মেজর আলি আল তেমিমি জানান, “প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাজারটির একপাশে একটি গাড়িতে বোমাটি রাখা ছিলো। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গাড়িটি চূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়।” এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তেমিমি। স্থানীয় হাসপাতাল সূত্র হতাহতের খবর নিশ্চিত করেছে। ওদিকে, দিয়ালা প্রদেশেরই সুন্নি শহর বুহরিজ থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকায় বন্দুকধারীরা তিনটি বাড়িতে হামলা চালিয়ে পরিবারের ৮ সদস্যকে হতা করে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়। ওই পরিবারগুলো আল কায়েদা বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানি বাহিনীকে সহায়তা করে আসছিলো। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের এ সময়ে এ সহিংসতার ঘটনায় দেশটির নিরাপত্তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১২৮ ঘ.