২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর মিয়ানমারে লড়াইয়ের উত্তাপ

মিয়ানমার সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ সফরকে মায়ানমারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হলেও উত্তর মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের কাছে এর কোনো তাৎপর্য নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ সফরকে মায়ানমারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হলেও উত্তর মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের কাছে এর কোনো তাৎপর্য নেই। উত্তর মিয়ানমারের কাচিন বিদ্রোহীরা তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করছে। ‘কাচিন ইনডিপেন্ডেন্স আর্মি’র বিদ্রোহী সেনারা তাদের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠান এবং অঞ্চল রক্ষার জন্য মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে। পাহাড়ে পাহাড়ে বাঙ্কার খুঁড়ে অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। উত্তর মিয়ানমারের কাচিনরা প্রধানত খ্রিস্টান ধর্মের অনুসারি। অপরদিকে মিয়ানমার রাষ্ট্রটি প্রধানত বৌদ্ধ শাসিত। বৌদ্ধ অনুসারী সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে খ্রীস্ট অনুগত কাচিনরা। গত জুনের আগে সরকারের সঙ্গে কাচিন বিদ্রোহীদের ১৭ বছর ধরে যুদ্ধবিরতি চলছিলো। গত জুনে নতুন করে লড়াই শুরু হলে যুদ্ধবিরতি ভেঙে যায়। কাচিনরা অভিযোগ করে, তাদের চাপে রাখতে সরকার উত্তরাঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে। তাদের দমন করতে সেনারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে কাচিনরা। প্রধানত উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যের বাসিন্দা হলেও কাচিন জনগোষ্ঠি চিনের উইনান ও ভারতের মিজোরামেও ছড়িয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৪১ঘ.