২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে খাদ্য সঙ্কট আরো বাড়ার আশঙ্কা জাতিসংঘের

ক্রমবর্ধমান জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন, জমির অনুর্বরতা ও পানি দূষণের কারণে বিশ্ববাসী আরো খাদ্য সমস্যায় ভুগবে এবং ২০৫০ সাল পর্যন্ত সবার জন্য খাদ্যের যোগান দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে সোমবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

মিলান, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রমবর্ধমান জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন, জমির অনুর্বরতা ও পানি দূষণের কারণে বিশ্ববাসী আরো খাদ্য সমস্যায় ভুগবে এবং ২০৫০ সাল পর্যন্ত সবার জন্য খাদ্যের যোগান দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে সোমবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। জাতিসংঘের মতে, ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে বেড়ে ৯০০ কোটিতে দাঁড়াবে। বর্ধিত জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওই সময় পর্যন্ত প্রতি বছর ১০০ কোটি টন খাদ্যশস্য ও ২০ কোটি টন গবাদি পশুর খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এফএও জানিয়েছে, গত দশকগুলোতে লাখ লাখ ক্ষুধার্ত মানুষের খাবার যোগাতে পরিবর্তিত চাষ পদ্ধতির কারণে জমির উর্বরতা হ্রাস পেয়েছে এবং পানি দূষণ ঘটেছে। আর এ দুটির উপরই নির্ভর করে খাদ্য উৎপাদন। ‘খাদ্য ও কৃষি উৎপাদনের জন্য পৃথিবীর মাটি ও পানি সম্পদের অবস্থা’ শীর্ষক এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, পৃথিবীর এক-চতুর্থাংশ জমি অতি অনুর্বর এবং ৮ শতাংশ জমি অনুর্বর হয়ে পড়েছে। এছাড়া ৩৬ শতাংশ জমিকে চাষাবাদের যোগ্য বা সামান্য অনুর্বর বলা যায়। অন্যদিকে, ১০ শতাংশ জমির উর্বরতা বাড়ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পয়ঃনিষ্কাশন ও দূষণের কারণে সমতল ভূমিতে পানি স্বল্পতা বাড়ছে। পাশাপাশি পানির উৎস্যগুলোর মান নষ্ট হচ্ছে এবং পানি-সম্পর্কিত পরিবেশ বিপর্যয় বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ঘ.