২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ-ইইউ’র

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ইইউ। কঙ্গোয় প্রাক-নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতেই এ আন্তর্জাতিক আহ্বান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

কিনশাসা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ইইউ। কঙ্গোয় প্রাক-নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতেই এ আন্তর্জাতিক আহ্বান। শনিবার কঙ্গোয় নির্বাচনী প্রচারাভিযানের শেষ দিনে প্রধান বিরোধীদলীয় প্রতিপক্ষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং রাস্তায় রাস্তায় সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছে। এতে করে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কঙ্গোর জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের মুখপাত্র মোনোবাই মাদনোজে বলেছেন, “নির্বাচনের আগে উত্তেজনা বাড়ে কিংবা কোনো জটিলতা দেখা দেয় এমন কোনো কাজ নিরাপত্তা বাহিনীর করা উচিত নয়।” কঙ্গো পুলিশ এর আগে নির্বাচনী সমাবেশ নিষিদ্ধ করে। রাজধানীতে সহিংসতায় ২ জন নিহত হওয়ার পর শনিবার কিনসাসা বিমানবন্দরে নির্বাচনী সমাবেশ করতে পুলিশ প্রেসিডেন্ট জোসেফ কাবিলার প্রধান প্রতিপক্ষকেও বাধা দেয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা এ ঘটনার নিন্দা করেছেন। নির্বাচন কমিশন বলছে, ভোট সময়মতোই হবে। তবে বেশিরভাগ ভোটকেন্দ্রেই ব্যালট পেপার থাকবে না বলে আশঙ্কা করছেন নির্বাচনী পর্যবেক্ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯২২ঘ.