২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে প্রেসিডেন্ট নির্বাচন ২১ ফেব্র“য়ারি

ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আব্দুরাবু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন দেশটির প্রেসিডেন্টে আলি আব্দুল্লাহ সালেহ। এর পরপরই ২০১২ সালের ২১ ফেব্র“য়ারি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন হাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

সানা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আব্দুরাবু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন দেশটির প্রেসিডেন্টে আলি আব্দুল্লাহ সালেহ। এর পরপরই ২০১২ সালের ২১ ফেব্র“য়ারি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন হাদি। রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সাবায় শনিবার প্রচারিত ইয়েমেন সরকারের জারি করা এক ডিক্রিতে ইয়েমেনের নাগরিকদের উদ্দেশ্যে হাদি বলেন, “ইয়েমেনে আগামী ২০১২ সালের ২১ ফেব্র“য়ারি, মঙ্গলবার আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।” গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে স্বাক্ষরিত ক্ষমতা হস্তান্তর চুক্তি অনুযায়ী হাদি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। ওই চুক্তি অনুসারে সালেহ’র ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানো এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ার কথা রয়েছে। গত ১০ মাস ধরে সরকার বিরোধী প্রবল গণআন্দোলনের মুখেও প্রেসিডেন্ট সালেহ পদত্যাগ না করায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায় ইয়েমেন। পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের মধ্যস্থাতায় রিয়াদে সরকার বিরোধীদের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করেন সালেহ। চুক্তি সইয়ের পর শনিবার রিয়াদ থেকে দেশে ফিরে উপ-রাষ্ট্রপতি মনসুরের কাছে ক্ষমতা হস্তান্তর করেন ৩৩ বছর ধরে ইয়েমেন শাসন করা দোর্দন্ড প্রতাপশালী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০১ঘ.