২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আবার বিক্ষোভ, গুলিতে নিহত ৫

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা হস্তান্তর চুক্তি সইয়ের পরও রাজধানী সানায় বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে। এতে সালেহ’র অনুগত সেনাদের গুলিতে অন্তত ৫ বিক্ষোভকারী নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

সানা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা হস্তান্তর চুক্তি সইয়ের পরও রাজধানী সানায় বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে। এতে সালেহ’র অনুগত সেনাদের গুলিতে অন্তত ৫ বিক্ষোভকারী নিহত ও ৩৩ জন আহত হয়েছে। টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানায়, ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সালেহকে বিচার থেকে রেহাই দেয়ার প্রতিশ্র“তির বিরোধিতা করে সানার কেন্দ্রস্থলে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সরকারের অনুগত সেনারা সাদা পোশাকে বাড়িঘরের ছাদ ও চলন্ত গাড়ি থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষমতা হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট সালেহ। ওই চুক্তি অনুসারে ৩০ দিনের মধ্যে পদত্যাগ করবেন তিনি। সেইসঙ্গে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এর আগে সালেহ অনানুষ্ঠানিক প্রেসিডেন্টের পদে থাকলেও মূল দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট আব্দুরাবু মনসুর হাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০০ঘ.