২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন পশ্চিমা নিষেধাজ্ঞা

ইরানের অর্থনৈতিক ও জ্বালানি খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ওয়াশিংটন, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের অর্থনৈতিক ও জ্বালানি খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা। বিশ্লেষকরা বলছেন, এতে ইরানের ওপর চাপ বাড়লেও পরমাণু কর্মসূচি বন্ধ নাও হতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের ব্যাংকিং খাতকে একঘরে করার পদক্ষেপ নিয়েছে। পরমাণু কর্মসূচিতে অর্থায়নের অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের ১১ টি স্বতন্ত্র ও ব্যক্তিমালিকানধীন প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করেছে। তাছাড়া, দেশটির তেল ও পেট্রোকেমিক্যাল খাতের উন্নয়নে সহায়তাকারী নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর ইতোমধ্যে আরোপিত অবরোধের সময়সীমা আরো বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের সঙ্গে সোমবার লেনদেন বন্ধ করে দিয়েছে ব্রিটেন। ওদিকে কানাডা জানিয়েছে, তারা ইরানের পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাস শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত সব ধরনের পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং একইসঙ্গে তারা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেবে। তবে ইরান নতুন এ নিষেধাজ্ঞায় আমলা না দিয়ে বলেছে, এ পদক্ষেপে ইরানি জাতি সরকারের পরমাণু কর্মসূচিতে আরো ঐক্যবদ্ধ অবস্থান নেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী রামিন মেহমানপারাস্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের জনগণ এ ধরনের পদক্ষেপের নিন্দা জানায়। এ পদক্ষেপ বৃথা যাবে। এর কোনো প্রভাব পড়বে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এলকিউ/২১১৪ঘ.