২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের নিন্দায় ব্রিটেন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আট মাসব্যাপী সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানকে ‘ভয়াবহ’ এবং ‘আপত্তিকর’ বলে নিন্দা করেছে ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

লন্ডন, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আট মাসব্যাপী সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানকে ‘ভয়াবহ’ এবং ‘আপত্তিকর’ বলে নিন্দা করেছে ব্রিটেন। লন্ডনে সিরিয়ার বিরোধী পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ নিন্দা জানান। তিনি বলেন, “আসাদ সরকারের ওপর আমরা ক্রমাগত চাপ বাড়িয়ে যাব।” শনিবারের মধ্যে আসাদকে বিভিন্ন শহরের কেন্দ্রস্থল থেকে সেনা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি দেওয়া এবং বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করার সময়সীমা বেঁধে দিয়েছিল আরব লীগ। আসাদ ওই সময়সীমা উপেক্ষা করার পর হেগ আরব লিগের সঙ্গে কথা বলেছেন বলে জানান। তিনি বলেন, “সিরিয়ার শাসকদের আচরণ বর্বর এবং অসহনীয়। আমরা আগামী দিনগুলোতে সিরিয়ায় গণতন্ত্রের পক্ষ সমর্থনে যথাসম্ভব সবকিছু করবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৩৮ঘ.