২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামাস্কে বাথ পার্টির কার্যালয়ে গ্রেনেড হামলা

সিরিয়ার রাজধানী দামাস্কে ক্ষমতাসীন বাথ পার্টির একটি ভবনে অন্তত দুটি রকেট চালিত গ্রেনেড হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

আম্মান, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামাস্কে ক্ষমতাসীন বাথ পার্টির একটি ভবনে অন্তত দুটি রকেট চালিত গ্রেনেড হামলা হয়েছে। রোববার ভোররাতে এ হামলা চালানো হয়। আক্রান্ত ভবনটি বাথ পার্টির দামাস্ক শাখার কার্যালয় বলে জানায় এক প্রত্যক্ষদর্শী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, "ভবন এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে আমি ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখেছি আর অগ্নিনির্বাপনের গাড়িগুলোও সেখানে ছিল। " "ভোরের একটু আগে আক্রমণটি চালানো হয়, তখন ভবনটিতে কেউ ছিল না।" গত আট মাসের আসাদ সরকার বিরোধী আন্দোলনে এই প্রথম দেশটির রাজধানীতে বিদ্রোহীরা হামলা চালালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/পিডি/১২৩০ ঘ.