২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিক্ষোভে উত্তাল মিশরের তাহরির স্কয়ার

সেনাশাসনের বিরুদ্ধে আবারো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিশরের তাহরির স্কয়ার। নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে শুক্রবার সেখানে বিক্ষোভ করেছে ৫০ হাজারেও বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

কায়রো, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- সেনাশাসনের বিরুদ্ধে আবারো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিশরের তাহরির স্কয়ার। নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে শুক্রবার সেখানে বিক্ষোভ করেছে ৫০ হাজারেও বেশি মানুষ। মিশরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের মধ্য দিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর বেসামরিক সরকারের হাতে শাসনভার তুলে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিলো। কিন্তু এখনো সেই প্রতিশ্র"তি পূরণ না হওয়ায় বাড়ছে জনরোষ। ফলে আবার উত্তপ্ত হয়ে উঠেছে তাহরির স্কয়ার। নারী-পুরুষ নির্বিশেষে বিক্ষোভে অংশ নিয়েছে। জুম্মার নামাজের আগে তারা স্লোগান দিয়ে বিক্ষোভ করে। সাংবিধানিক প্রস্তাব প্রত্যাহার এবং ২০১২ সালের এপ্রিলের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে চিরকুট বিলায় তারা। বিক্ষোভকারীদের উদ্দেশে ইসলামী সালাফি গোষ্ঠীর এক সদস্য লাউড স্পিকারে বলেন, "সরকার কি জনগণকে ক্ষেপিয়ে তুলতে চায়? এই জনগণই মুবারকের বিরুদ্ধে বিপ্ল¬ব করেছিলো। এখন তারা আমাদের ওপর যে সংবিধান চাপিয়ে দিতে চাইছে জনগণ তার বিরুদ্ধেও বিপ্ল¬ব করবে।" ১৮ ফেব্র"য়ারি প্রেসিডেন্ট হুসনি মুবারকের পতন হয়। শুক্রবার তহরির স্কয়ারের বিক্ষোভ যেনো স্মরণ করিয়ে দিয়েছে ওই দিনের স্মৃতিকেই। সালাফি পার্টি আন্দোলনের ডাক দিলেও এতে আরো অংশ নিয়েছে মুসলিম ব্রাদারহুড ও আরো কয়েকটি প্রগতিশীল দল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিক্ষোভকারী কায়রোতে সমবেত হয়েছিল। তাদের মধ্যে অনেকেই জাতীয় পতাকা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৪ঘ.