২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তর চুক্তির 'দ্বারপ্রান্তে' ইয়েমেন

ইয়েমেনে সরকার ও বিরোধীরা ক্ষমতা হস্তান্তর চুক্তি চূড়ান্তের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শনিবার একথা বলেছেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

সানা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñইয়েমেনে সরকার ও বিরোধীরা ক্ষমতা হস্তান্তর চুক্তি চূড়ান্তের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শনিবার একথা বলেছেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানায়, সানা সফররত জাতিসংঘ প্রতিনিধি জামাল বেনোমার ও নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের দূতদের সঙ্গে এক বৈঠকে হাদি একথা বলেন। ওদিকে ভাইস প্রেসিডেন্টের এ দাবি নাকচ করে দিয়ে বিরোধী দলের এক নেতা বলেছেন, ইয়েমেন সংকট অবসানে সালেহর জন্য একমাত্র পথ হচ্ছে চুক্তি সই করা বা তার সহকারীর হাতে ক্ষমতা দেওয়া। হাদির উদ্ধৃতি দিয়ে সাবা জানায়, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৪ প্রস্তাবনা বাস্তবায়ন করতে চাই আমরা। আর এটা করতে ক্ষমতাসীন ও বিরোধীদের কাধেঁ কাধঁ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।" জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাবানা বাস্তবায়নের ওপর আলোচনা করতে বৃহস্পতিবার ইয়েমেন সফরে যান আন্তর্জাতিক সংস্থাটির প্রতিনিধি বেনোমার। উপসাগরীয় সহযোগিতা সংস্থা প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের জন্য চলতি বছর অক্টোবরে প্রস্তাবনাটি পাশ হয়। এ প্রস্তাবনা অনুসারে প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে তার সহকারীর কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে। সালেহ ৩৩ বছর ধরে ইয়েমেনের ক্ষমতায় আছেন। এ পর্যন্ত তিনবার ক্ষমতা হস্তান্তর চুক্তি থেকে সরে এসেছেন সালেহ। চলতি বছরের শুরুর দিক থেকে ইয়েমেনে সালেহ বিরোধী বিক্ষোভ চলছে। স¤প্রতি তিজ শহরে সরকারি বাহিনী এবং বিরোধীদলীয় যোদ্ধাদের তুমুল লড়াই হচ্ছে। এ লড়াইয়ে ১৭ জন নিহত হওয়ার পরদিন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তর চুক্তি দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার দাবি করলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৫ঘ.