২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শিগগিরই' আরো রাজবন্দিকে মুক্তি দেবে মিয়ানমার

মাত্র এক মাসের ব্যবধানে কারান্তরীণ আরো রাজবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার। আগের বারের তুলনায় এবার আরো বেশি বন্দি মুক্তি পাবে বলে জানিয়েছেন উর্ধ্বতন এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñমাত্র এক মাসের ব্যবধানে কারান্তরীণ আরো রাজবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার। আগের বারের তুলনায় এবার আরো বেশি বন্দি মুক্তি পাবে বলে জানিয়েছেন উর্ধ্বতন এক কর্মকর্তা। আগামী দুদিনের মধ্যেই এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে রোববার জানান তিনি । মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই উর্ধ্বতন কর্মকর্তা জানান, "অবশ্যই, রাজবন্দি হিসেবে চিহ্নিতদেরও খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে, আর বাকী বন্দিদের তাদের পরিবার যেখানে আছে তার কাছাকাছি কোন বন্দিশালায় পাঠিয়ে দেওয়া হবে।" মুক্তি প্রতীক্ষিতদের মধ্যে বিশিষ্ট কেউ আছেন কিনা তার জবাব না দিয়ে তিনি বলেন, "অপেক্ষা করুন, দুই একদিনের মধ্যেই বিস্তারিত জানতে পারবেন।" মিয়ানমারের নতুন বেসমারিক সরকার চলতি বছরের ৩০ মার্চ দায়িত্ব গ্রহণ করে। এরপর ১২ অক্টোবর সাধারণ ক্ষমার আওতায় প্রায় ২৩০ জন রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছে। এর মধ্য দিয়ে পাঁচ দশকের সামরিক শাসনের পর মিয়ানমারের ক্ষমতাসীন সাবেক জেনারেলরা তাদের কঠোর নিয়ন্ত্রণ শিথিল করতে শুরু করেছে বলেই বিশ্লেষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৫২৪ঘ.