রোম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির পদত্যাগ আসন্ন হয়ে উঠেছে। পার্লামেন্টের উচ্চকক্ষে ব্যয় সঙ্কোচন বিল পাসের পর এবার নিুকক্ষে তা পাস হলে প্রতিশ্র"তি অনুযায়ী পদত্যাগ করতে হবে তাকে।
নিুকক্ষে ব্যয় সঙ্কোচন বিলের ওপর ভোট হচ্ছে শনিবারই। ফলে এদিনই তিনি ক্ষমতা থেকে বিদায় নেবেন বলে ধারণা করা হচ্ছে।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত মঙ্গলবার বার্লুসকোনি ঘোষণা দিয়ে বলেছিলেন, ব্যয় সঙ্কোচন বিল পার্লামেন্টের উভয়কক্ষে পাস হলে তিনি পদত্যাগ করবেন।
ইউরো জোনের বিপর্যয় এড়াতে ইউরোপীয় ইউনিয়নের আহ্বানে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ব্যয়সঙ্কোচন বিল পাস হয়। বিলের পক্ষে পড়ে ১৫৬ এবং বিপক্ষে পড়ে ১২ টি ভোট।
এবার নিুকক্ষের ভোটে বিলটি চূড়ান্ত হওয়ার কথা। এতে করে বারলুসকোনির পদত্যাগের পট প্রস্তুত হবে।
ইতালির প্রেসিডেন্ট জর্জিও নেপোলিতানো শনিবার সন্ধ্যা নাগাদই বারলুসকোনির পদত্যাগপত্র গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
এরপর ইতালিতে জরুরি সরকার গঠন করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার মারিও মন্টির নেতৃত্বে রোববার রাত বা সোমবার সকাল নাগাদ নতুন সরকার গঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
পদত্যাগের আগে বারলুসকুনি শেষবারের মতো মন্ত্রিসভার একটি বৈঠকে অংশ নেবেন। তারপর কুইরিনালে প্রাসাদে গিয়ে প্রেসিডেন্ট নেপোলিতানোর কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
বারলুসকুনি ১৯৯৪ সাল থেকে ইতালির রাজনীতির পাদপ্রদীপে আছেন। তিনি ১৭ বছর ধরে তিনটি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তার দল জয়ী হলে তিনি আবারও ক্ষমতায় আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৪ঘ.
bdnews24