২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে লন্ডনে শিক্ষার্থীদের বিক্ষোভ

জনকল্যাণ খাতে ব্যয় হ্রাস ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিপুল সংখ্যক পুলিশ মিছিলকারীদের ঘিরে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জনকল্যাণ খাতে ব্যয় হ্রাস ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিপুল সংখ্যক পুলিশ মিছিলকারীদের ঘিরে রাখে। বুধবার দুপুরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানায়। বিক্ষোভরত শিক্ষার্থীরা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সিটি সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ হলেও শান্তি ভঙ্গ ও গণআদেশ লঙ্ঘণের অভিযোগে পুলিশ ২৪ বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। বিক্ষোভরত একদল শিক্ষার্থী লন্ডনের ট্রাফালগার চত্বরে নেলসন স্তম্ভের পাদদেশে বিশটিরও বেশি তাবু টানিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুতই তাবুগুলো কেড়ে নিয়ে চত্বরটি থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। আন্দোলনরত পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যানিতি ওয়েব বলেন, আগামী বছর থেকে টিউশন ফি তিনগুণ বৃদ্ধি করে ৯ হাজার পাউন্ড করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকাংশই ঝরে পড়বে। "এর মানে শিক্ষা শুধু ধনীদের জন্য, কিন্তু আমি এমনটা মনে করি না। আমি বিশ্বাস করি শিক্ষা সবার জন্য," বলেন তিনি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২ হাজারের মতো বলে জানিয়েছে পুলিশ। তবে বিক্ষোভকারীদের দাবি, মিছিলে ১০ হাজার শিক্ষার্থী যোগ দিয়েছে। বিক্ষোভকারীদের সামলাতে লন্ডনের কেন্দ্রীয় অঞ্চলে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়। গত ডিসেম্বরে লন্ডনের কেন্দ্রস্থলে শিক্ষার্থীদের এরকম এক বিক্ষোভ মিছিল থেকে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা পার্কারকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪৫ ঘ.