২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাট দাঙ্গার ঘটনায় ৩১ জনকে যাবজ্জীবন

ভারতের গুজরাটে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় ৩৩ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের গুজরাটে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় ৩৩ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুই বছর ধরে শুনানি চলার পর গুজরাটের মূখ্য হাকিম এস সি শ্রবাস্তব বুধবার এই রায় দেন। ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইমস জানিয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায় এ মামলার ৭৩ আসামির মধ্যে ১১ জনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া অপরাধ সন্দেহাতিতভাবে প্রমাণিত না হওয়ায় ৩১ জনকে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। তবে তাদের ২৫ হাজার রুপি করে মুচলেকা দিতে হবে এবং আপাতত দেশত্যাগ করতে পারবেন না। হত্যা, হত্যার চেষ্টা, অগ্নিসংযোগসহ দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। ২০০২ সালে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জন হিন্দু তীর্থযাত্রী মারা যাওয়ার পর ওই সা¤প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। 'গোধরা দাঙ্গা' নামে পরিচিত হয়ে ওঠা ওই ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই মুসলিম। ওই দাঙ্গার সময় সরদারপুর এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেওয়া ৩৩ জন মুসলিমকে পুড়িয়ে হত্যা করা হয়। সা¤প্রতিক বছরগুলোতে এটিই ছিল ভারতের সবচেয়ে ভয়াবহ সা¤প্রদায়িক দাঙ্গা। গোধরা দাঙ্গার ঘটনায় আরো দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৮৪৩ ঘ.