২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর পাশ কেটে গেল বৃহৎ গ্রহাণু

পৃথিবীর খুব কাছে চলে এসেছিলো বিমানবাহী রণতরীর মতো বড় একটি গ্রহাণু। কৃষ্ণকায় এ গ্রহাণুটি পৃথিবীর কাছে চলে এলেও কোন বিপর্যয় ঘটেনি। তবে উত্তেজনা ছড়িয়েছে জ্যোতির্বিদদের মাঝে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

কেপ ক্যানাভেরাল, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথিবীর খুব কাছে চলে এসেছিলো বিমানবাহী রণতরীর মতো বড় একটি গ্রহাণু। কৃষ্ণকায় এ গ্রহাণুটি পৃথিবীর কাছে চলে এলেও কোন বিপর্যয় ঘটেনি। তবে উত্তেজনা ছড়িয়েছে জ্যোতির্বিদদের মাঝে। প্রায় ৪শ' মিটার দৈর্ঘ্যরে গ্রহাণু ২০০৫ ওয়াইইউ ৫৫ মঙ্গলবার পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায়। ১৯৭৬ সালের পর এতো বড় কোন গ্রহাণু পৃথিবীর এতো কাছাকাছি আসেনি। বুধবার ভোর ৫টা ২৮ মিনিটে (গ্রিনিচ মানসময় ২৩২৮, মঙ্গলবার) গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে উপস্থিত হয়। এসময় এটি চাঁদের কক্ষপথের ভিতর দিকে চলে আসে। তখন পৃথিবীর সাথে এর দূরত্ব ছিল ৩ লক্ষ ২২ হাজার কিলোমিটার। তবে গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো হুমকি হয়ে দেখা দেয়নি। উত্তেজিত জ্যোতির্বিদরা গ্রহাণুটিকে দূরবীক্ষণ দিয়ে পর্যবেক্ষণ করে। তারা গ্রহাণুটির গতি, গ্রহাণুটিতে উপস্থিত পদার্থ ও কোথা থেকে গ্রহাণুটি এসেছে তা জানার চেষ্টা করে। গ্রহাণুটির গতিবেগ ঘন্টায় ৪৮ হাজার কিলোমিটার বলে জানান মার্কিন জ্যোতির্বিদ রোনাল্ড ড্যান্টোউয়িটজ্। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জ থেকে এটি এসেছে বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৪ ঘ.