ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির উপকূলীয় বন্দরনগরী জেনোয়ায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ৬ জনের প্রাণহানি হয়েছে।
নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বন্যার পানির তোড়ে ভেসে আসা একটি গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছে বলে জানা গেছে।
জেনোয়া শহরের োয়েবসাইটে নাগরিকদের উদ্দেশ্যে ঘরের বাইরে বের না হয়ে উপরের ফ্লোরে চলে গিয়ে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।
বন্যায় শহরের বেশ কয়েকজন মানুষ নিখেৎাজ হয়েছে বলে জানা গেছে।
জেনোয়া শহরের মেয়র মার্থা ভিকেনজি বলেন, "এটি সম্পূর্ণই অপ্রত্যাশিক ট্র্যাজেডি।"
টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, শহরটির শত শত দোকানপাট বন্যার পানিতে ডুবে গেছে। উদ্ধারকারীরা নাগরিকদের উচু স্থানে অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছে।
দুটি নদীর বাধ ভেং্গে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত লোকজনকে সরিয়ে আনার জন্য উদ্ধারকারীরা রাবারের নেৌকাসহ তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
ইতালির উত্তরাঞ্চলের অধিকাঙশ এলাকায় শুক্রবারের প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
এতে করে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন কি স্থানীয় বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
দেশটির প্রধানমন্ত্রী বার্লুসকোনি ইতালির জননিরাপত্তা প্রধানকে নাগরিকদের সহায়তা প্রদানের জন্য বাড়তি ক্ষমতা দিয়েছেন।
গত সপ্তায় উত্তরপশ্চিমাঞ্চলীয় লিগুরিয়া অঞ্চলে প্রবল ঝড়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। ঝড় এবঙ বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক সেই বন্যা-ভূমিধসে অন্ততপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৯ ঘ.
bdnews24