কায়রো, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সাত মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে আরব লিগের দেওয়া প্রস্তাবনায় সম্মত হওয়ায় এখন তা বাস্তবায়নে দেশটির ওপর চাপ সৃষ্টি করেছে প্রতিবেশি আরব রাষ্ট্রগুলো।
সিরিয়ার চলমান সহিংসতা অবসানে বুধবার কায়রোতে আরব লিগের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সিরীয় সরকার। ওই চুক্তিতে সিরিয়ার বিভিন্ন শহর েেক সেনা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি ও বিরোধী পক্ষগুলোর সাে আলোচনার শর্ত রয়েছে।
এ ব্যাপারে আরব লিগ কমিটির প্রধান কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি বলেন, "এই চুক্তি করতে পেরে আমরা খুশি, তবে আমরা তখনই বেশি খুশি হবো যখন চুক্তিটি দ্রুত বাস্তবায়ন হবে।"
চলতি বছরের শুরুর দিকে আরব রাষ্ট্রগুলোতে গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলনের সূচনা হয়। তা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিয়ার অধিবাসীরাও দেশটির একদলীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। কিন্তু ওই বিক্ষোভ-আন্দোলন দমনে প্রেসিডেন্ট আসাদ সেনাসহ বিভিন্ন সরকারি বাহিনী ব্যবহার করে বিক্ষুব্ধ অঞ্চলগুলোতে দমনপীড়ন চালিয়ে যাচ্ছেন।
সাত মাস ধরে চলমান এ আন্দোলন দমনে সরকারি বাহিনীর অভিযানে এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
তবে প্রেসিডেন্ট আসাদ দাবি করছেন, সরকারি বাহিনী ইসলামি জঙ্গি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে লড়াই করছে।
আরব লিগ কমিটির প্রধান শেখ হামাদ জানান, দমনপীড়ন সম্পূর্ণ বন্ধ করতে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে, শহর ও আবাসিক এলাকাগুলো থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে এবং আরব লিগ ও গণমাধ্যমকর্মীদের দেশটিতে প্রবেশ করতে দিতে রাজি হয়েছে সিরীয় সরকার।
এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আরব লিগ সিরিয়া সরকার ও বিরোধীদের মধ্যে দুই সপ্তাহের মধ্যে একটি আলোচনা শুরু করার জন্য যোগাযোগ অব্যাহত রাখছে।
এক বিবৃতিতে আরব লিগ জানিয়েছে, "পরিকল্পনা তদারকিতে নিয়োজিত আরব কমিটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সময়ে সময়ে প্রতিবেদন পেশ করবে।"
প্রেসিডেন্ট আসাদ ও বিরোধীদের মধ্যে আলোচনা কায়রোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৫ ঘ.
bdnews24