বৈরুত, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ সিরিয়ায় সহিংসতা বন্ধে গঠিত আরব লীগ কমিটির সঙ্গে মঙ্গলবার চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার ১১ বছরের শাসনের বিরুদ্ধে ৭ মাস ধরে চলা আন্দোলন রুখতে যে সামরিক দমনাভিযান চালাচ্ছেন তা বন্ধ করা এবং সিরিয়া সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা শুরুর উপায় খুঁজতে এ চুক্তি করার চেষ্টা নেয় আরব লীগ কমিটি।
সিরিয়ার সরকারি গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, "সিরিয়া পরিস্থিতির ওপর একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেছে।"
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে বলা হয়েছে, বুধবার কায়রোয় আরব লীগের সদরদপ্তরে চুক্তি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ্ক ঊর্ধ্বতন আরব কূটনীতিক জানান, সিরিয়ার কাছে পেশ করা আরব লীগ কমিটির পরিকল্পনায় ফেব্র"য়ারির মধ্যে দ্রুত রাজবন্দিদের মুক্তি দেওয়া, রাজপথ থেকে নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া, সিরিয়াতে আরব লীগের পর্যবেক্ষণ পরিচালনার অনুমতি দেওয়া এবং বিরোধীদের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে।
তবে এসব প্রস্তাবে সিরিয়া কি প্রতিক্রিয়া জানায় তার জন্য আরব লীগ এখনো অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংগঠনটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তবে মঙ্গলবারও হোমস শহরে দমনাভিযান চলেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় সামরিক দমনাভিযানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার বলেছে, সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ১ হাজার ১শ সদস্যকে হত্যা করেছে।
তবে ইতোমধ্যে বিরোধীদের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
রোববার রাশিয়ান এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেন, বিরোধী সব রাজনৈতিক শক্তির সঙ্গে সহযোগিতা করবে তার সরকার। এর মধ্যে সিরিয়ায় আন্দোলন শুরুর আগের বিরোধী রাজনৈতিক দলগুলোসহ অস্থিরতা চলকালীন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলও থাকবে।
সরকার বিরোধী শক্তির সঙ্গে সহযোগিতা করাকে তিনি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উলে¬খ করেন।
আরবলীগ কমিটির বর্তমান সভাপতি কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি সাংবাদিকদের বলেন, "সা¤প্রতিক হত্যাকান্ডগুলোর বিষয়ে কমিটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিরোধী পক্ষগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা হচ্ছে।"
কায়রোয় আলোচনা অনুষ্ঠানের বিষয়ে সিরিয়া সরকার আগে আপত্তি তুলেছিল। তারা বলেছিল, সিরিয়ার অস্থিরতা পুরোপুরি তাদের অভ্যন্তরীন বিষয়। তাই এ বিষয়ে আলোচনা অনুষ্ঠান সিরিয়ার বাইরে করার ব্যাপারে তারা এ আপত্তি তোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৩ঘ.
bdnews24