২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট সমাধানে সিরিয়া-আরব লীগ চুক্তি

সিরিয়ায় সহিংসতা বন্ধে গঠিত আরব লীগ কমিটির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সিরীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার একথা জানিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌরাদ মেদেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

বৈরুত, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সহিংসতা বন্ধে গঠিত আরব লীগ কমিটির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সিরীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার একথা জানিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌরাদ মেদেলসি। আল আরাবিয়া টেলিভিশন এ খবর দিয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি এবং এ প্রতিবেদনের ব্যাপারে সিরিয়ার কর্মকর্তাদের কাছে টেলিফোনে জানতে চাওয়া হলে তারাও তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বুধবার বৈঠক করতে কায়রোয় যাওয়া আলজেরিয়া এবং মিশরের কূটনীতিকরাও সিরিয়া-আরব লীগ চুক্তির ব্যাপারে কিছু জানাতে পারেননি। সিরিয়ায় রক্তাক্ত সহিংসতা বন্ধ করতে আরব লীগের মন্ত্রীরা এর আগে রোববার কাতারে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার ১১ বছরের শাসনের বিরুদ্ধে ৭ মাস ধরে চলা আন্দোলন রুখতে সামরিক দমনাভিযান চালিয়ে যাচ্ছেন। আরব কূটনীতিকরা সোমবার জানিয়েছেন, সিরিয়ার কাছে পেশ করা পরিকল্পনায় ফেব্র"য়ারির মধ্যে দ্রুত রাজবন্দিদের মুক্তি দেওয়া, রাজপথ থেকে নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া, সিরিয়াতে আরব লীগের পর্যবেক্ষণ পরিচালনার অনুমতি দেওয়া এবং বিরোধীদের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি বলেছেন, সহিংসতা ঠেকাতে আদসকে অবশ্যই সিরিয়ায় আন্তরিকভাবে সংস্কার কাজ শুরু করতে হবে। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় সামরিক দমনাভিযানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার বলেছে, সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ১ হাজার ১শ সদস্যকে হত্যা করেছে। তবে ইতোমধ্যে বিরোধীদের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার রাশিয়ান এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেন, বিরোধী সব রাজনৈতিক শক্তির সঙ্গে সহযোগিতা করবে তার সরকার। এর মধ্যে সিরিয়ায় আন্দোলন শুরুর আগের বিরোধী রাজনৈতিক দলগুলোসহ অস্থিরতা চলকালীন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলও থাকবে। সরকার বিরোধী শক্তির সঙ্গে সহযোগিতা করাকে তিনি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উলে¬খ করেন। আরবলীগ কমিটির বর্তমান সভাপতি কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি সাংবাদিকদের বলেন, "সা¤প্রতিক হত্যাকান্ডগুলোর বিষয়ে কমিটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিরোধী পক্ষগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা হচ্ছে।" কায়রোয় আলোচনা অনুষ্ঠানের বিষয়ে সিরিয়া সরকার আগে আপত্তি তুলেছিল। তারা বলেছিল, সিরিয়ার অস্থিরতা পুরোপুরি তাদের অভ্যন্তরীন বিষয়। তাই এ বিষয়ে আলোচনা অনুষ্ঠান সিরিয়ার বাইরে করার ব্যাপারে তারা এ আপত্তি তোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২১ঘ.