২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে গণভোট আহ্বান, বিরক্ত জার্মানি

গ্রিসে নতুন অর্থনীতি পুনরুদ্ধার তহবিলের ওপর মঙ্গলবার গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জ পাপা›দ্রু। তার এ পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

এথেন্স, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ গ্রিসে নতুন অর্থনীতি পুনরুদ্ধার তহবিলের ওপর মঙ্গলবার গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জ পাপা›দ্রু। তার এ পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেছে জার্মানি। গ্রিসের ঋণসঙ্কট কাটাতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোজোনের নেতারা দেশটিকে ২য় দফায় ১৩০ বিলিয়ন ইউরো বেইলআউট তহবিল মঞ্জুর করাসহ ৫০ শতাংশ ঋণ মুক্তির ব্যবস্থা করতে রাজি হয়। তবে এ তহবিল নেওয়ার জন্য গ্রিসকে নতুন করে কঠোর ব্যয়সঙ্কোচনের পদক্ষেপ নিতে হবে। গ্রিসে এর আগে সরকারের কয়েক দফা ব্যয়সঙ্কোচন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে আছে জনগণ। কঠোর ব্যয় সঙ্কোচন পদক্ষেপ নিয়ে বেশ কয়েকবার গণবিক্ষোভে জর্জরিত হয়েছে পাপা›দ্রুর ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টি। সেকারণেই এবার ২য় বারের মতো ব্যয়সঙ্কোচনের শর্তে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল তথা বেইলআউট নেওয়ার আগে পাপা›দ্রু বলছেন, আন্তর্জাতিক ঋণদাতাদের দাবি মেনে সংস্কার ও অর্থব্যবস্থাপনা করার জন্য তার ব্যাপক রাজনৈতিক সমর্থন প্রয়োজন। এজন্য পাপা›দ্রু ২০১২ সালের জানুয়ারিতে গ্রিসে গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন বলে জানানো হয়েছে বিবিসি'র এক খবরে। কিন্তু তার এ পদক্ষেপ ইউরোজোনকে নতুন করে সঙ্কটে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। গণভোট আহ্বান করে পাপা›দ্রু ইইউ নেতাদের সঙ্গে করা বেইলআউট চুক্তি থেকে সরে আসতে চাইছেন বলেই মনে করছে জার্মানি। গ্রিসে বেইলআউট তহবিলের বেশিরভাগ অংশেরই দাতা দেশ জার্মানি। ফলে পাপা›দ্রুর গণভোটের ঘোষণায় জার্মানি 'বিরক্ত'। মঙ্গলবার একথা জানিয়েছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মধ্য ডানপন্থি জোটের এক নেতা। যদিও পাপা›দ্রু এ ঘোষণা এখনো ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে জানাননি। বিশ্লেষকরা বলছেন, সর্বশেষ মতামত জরিপে দেখা গেছে, বেশির ভাগ গ্রিকই বেইলআউট চুক্তিকে নেতিবাচকভাবে দেখছে। সমালোচকরা বলছেন, পাপা›দ্রু গণভোট ডেকে দেশের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন। গণভোটে 'না' জয়যুক্ত হলে দেশ তাৎক্ষণিকভাবেই দেউলিয়া এবং ঋণখেলাপি হবে। এতে করে পাপা›দ্রু পদত্যাগে বাধ্য হবেন এবং দেশে আগাম নির্বাচনের পট প্রস্তুত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৪৩ঘ.