কাবুল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার পশ্চিমা সেনাদের ওপর হামলায় জঙ্গি গ্র"প হাক্কানি জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছেন কর্মকর্তারা। ওইদিনের হামলায় ১৩ বিদেশি সেনা নিহত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা কূটনীতিক সোমবার বলেন, "হামলায় হাক্কানি নেটওয়ার্কের জড়িত থাকার সরাসরি কোনো তথ্য আমাদের কাছে এখনো নেই। তবে হাক্কানি জড়িত থাকতে পারে।"
সরাসরি কোনো তথ্য প্রমাণ না থাকলেও হামলার ধরণ ও হামলায় ব্যবহৃত সরঞ্জামাদি হাক্কানির দিকেই ইঙ্গিত করছে বলে জানান ওই কর্মকর্তা।
হাক্কানি গ্র"পের নেতা সিরাজুদ্দিন হাক্কানি স¤প্রতি রয়টার্সকে বলেন, তাদের আর পাকিস্তানে আশ্রয়ের প্রয়োজন নেই। আফগানিস্তানেই তারা স্বচ্ছন্দ।
ওদিকে, কাবুলের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, কাবুল হামলায় ব্যবহৃত বিস্ফোরক সম্ভবত পাকিস্তান বা ইরানে তৈরি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "বিস্ফোরক পাকিস্তানে হলে নিশ্চিতভাবে এটি হাক্কানির কাজ। তবে তদন্ত চলায় বিষয়টি সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৫৬ঘ.
bdnews24