২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুণ্ঠিত সম্পদের খোঁজে লিবিয়া

লিবিয়ায় সরকার-বিরোধী আন্দোলন চলাকালে পূর্বাঞ্চলের একটি ব্যাংকের ভোল্ট থেকে কয়েকশ প্রাচীন মুদ্রা, অলংকার ও শিলালিপি খোয়া গেছে এবং সেগুলো বিদেশে বিশেষত, মিশরে পাচার হয়ে গেছে বলে ধারণা প্রকাশ করেছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

বেনগাজি, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñলিবিয়ায় সরকার-বিরোধী আন্দোলন চলাকালে পূর্বাঞ্চলের একটি ব্যাংকের ভোল্ট থেকে কয়েকশ প্রাচীন মুদ্রা, অলংকার ও শিলালিপি খোয়া গেছে এবং সেগুলো বিদেশে বিশেষত, মিশরে পাচার হয়ে গেছে বলে ধারণা প্রকাশ করেছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)। বেনগাজিতে মে মাসে মুয়াম্মার গাদ্দাফির সেনাদের সঙ্গে এনটিসি বাহিনীর তুমুল লড়াইয়ের সময়টিতে ব্যাংকের ভোল্ট থেকে প্রাচীণ মুদ্রাসহ প্রায় ৮ হাজার মূল্যবান সংগ্রহ লুট হয়েছে। ওই সময় ব্যাকংটিতে অগ্নিকাণ্ডের ঘটনা লড়াইয়ের কারণে ঘটেছিলো বলে জনশ্র"তি থাকলেও এখন ধারণা করা হচ্ছে ব্যাংকে ডাকাতি হয়েছিলো। ডাকাতদের লক্ষ্য ছিলো বেনগাজির সম্পদ। লিবিয়ার পুরাকীর্তি সংগ্রহশালার পরিচালক ইউসুফ বিন নাসের বলেন, "এ এক দুর্যোগ।" ওদিকে, বেনগাজির একটি গয়না ঘরে কিছু ব্রোঞ্জের মুদ্রা দেখতে পেয়েছেন রয়টার্সের এক প্রতিনিধি। এসব মুদ্রার দাম জিজ্ঞেস করা হলে এগুলো ২ সহস্রাব্দ পুরনো বলে দোকানি জানায়। রয়টার্সের প্রতিনিধি বিক্রির জন্য রাখা মুদ্রার চিত্র নাসেরকে দেখালে তিনি জানান, এগুলো সম্ভবত ওই সংগ্রহেরই অংশ। নাসের বলেন, "আমাদের অমূল্য জাতীয় সম্পদ ও ইতিহাস খোয়া গেছে।" লুট হওয়া মুদ্রার মধ্যে সোনা ও রূপার মুদ্রাও রয়েছে। এসব মুদ্রায় ইসলামি ক্যালিওগ্রাফি এবং কোরানের আয়াত লেখা রয়েছে। মিশরে কয়েকশ মুদ্রার সন্ধান পাওয়া গেছে বলেই মনে করা হচ্ছে। তবে এখবর এখনো নিশ্চিত জানা যায়নি বলে জানিয়েছেন পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী ফাদেল আল হাসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩০ঘ.