২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে জীবিতদের অনুসন্ধান বন্ধ, নিহতের সংখ্যা প্রায় ৬শ'

তুরস্কে গত রোববারের ভূমিকম্পে ধ্বংসস্তুপে আটকে পড়া জীবিতদের সন্ধান কাজ বন্ধ করে গৃহহীন মানুষদের ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৯৬ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

এরসিস, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ তুরস্কে গত রোববারের ভূমিকম্পে ধ্বংসস্তুপে আটকে পড়া জীবিতদের সন্ধান কাজ বন্ধ করে গৃহহীন মানুষদের ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৯৬ জনে। ভূমিকম্প বিধ্বস্ত এরসিস শহরে দোকানপাট খুলতে শুরু করেছে। শহরের বিভিন্ন স্থানে স্বাভাবিক হতে শুরু করেছে বিদ্যুৎ সংযোগ। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার মধ্যেও রোববার শহরটিতে ৫ দশমিক ৩ মাত্রার পরাঘাত হয়েছে। শীত পড়তে থাকায় গৃহহীন মানুষেরা তাঁবুর জন্য ভিড় জমাচ্ছে। সরকারের দুযোর্গ ব্যবস্থাপনা ওয়েবসাইটে বলা হয়েছে, ভ্যান শহরে ৪৩ হাজারেরও বেশি তাঁবু বিতরণ করা হয়েছে। রোববার গ্রিনিচ মান সময় ১০টা ৪১ মিনিটে ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৭ দশমিক ২। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর আগে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও কান্দিলি¬ ইনস্টিটিউট পরে নিশ্চিত করে যে, এই মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তবর্তী তুর্কি শহর ভ্যান থেকে ২০ কিলোমিটার উত্তরে তাবানলি গ্রামে। কান্দিলি¬ অবজারভেটরি ইন্সটিটিউটের জেনারেল ম্যানেজার মুস্তফা রোববার এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০১৬ঘ.