২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যদেশে পালানোর চেষ্টা করছেন সাঈফ : আইসিসি

লিবিয়ার নিহত সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামকে তার ভাড়াটে সেনারা আফ্রিকার বন্ধুবৎসল কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে বলে খবর পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ত্রিপোলি/বেইজিং, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নিহত সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামকে তার ভাড়াটে সেনারা আফ্রিকার বন্ধুবৎসল কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে বলে খবর পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। শনিবার আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়, গাদ্দাফিপুত্র সাঈফ আত্মসমর্পণের জন্য মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। ওদিকে, নাইজারের আগাদেজে মার্কিন সেনাবাহিনী ও সরকারি প্রতিনিধিরা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বৈঠক করেছেন। ওই অঞ্চল দিয়েই গাদ্দাফির আরেক ছেলে সাদি ও লিবিয়ার অন্য কর্মকর্তারা পালিয়েছেন বলে ধারণা করা হয়। রয়টার্সের এক প্রতিনিধি আগাদেজ বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমান দেখা গেছে বলে জানিয়েছেন। আগাদেজের শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা মার্কিনিদের সঙ্গে আলোচনার বিষয় না জানালেও সাঈফ ও গাদ্দাফির গোয়েন্দা প্রধান্দ আব্দুল্লাহ আল-সেনুসির পালানো পরিকল্পনার কথা জানিয়েছেন। মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে এ দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "সেনুসি মালি থেকে আইসিসি কনভেনশনের বাইরে কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করছেন। তার দু'জনেই (সাঈফ ও সেনুসি) বিমানে করে পালাবে। একজন মালি থেকে আরেকজন নাইজার থেকে।" তিনি আরো জানান, "নাইজারের উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে অন্তত ১০টি রানওয়ে রয়েছে এবং সাইফ আল ইসলামকে নিয়ে যাওয়ার জন্য সেগুলোই ব্যবহার করা হতে পারে।" ওদিকে মালিতে সেনুসি বা সাঈফ থাকার কথা অস্বীকার করেছেন দেশটির পার্লামেন্টে সদস্য ইব্রাহিম আসালেহ আগা মোহাম্মাদ। সেইসঙ্গে তারা দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রহণ করা হবে না বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৭ ঘ.