২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুলা ডি সিলভা ক্যান্সারে আক্রান্ত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা (৬৬) কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

সাও পাওলো, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা (৬৬) কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার কণ্ঠায় একটি টিউমার রয়েছে বলে শনিবার সাও পাওলোর সিরিও-লিবানেস হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে। এতে বলা হয়, "বেশ কিছু পরীক্ষার পর আগামী কয়েকদিনের মধ্যে প্রাথমিক কেমোথেরাপি শুরু করা হবে। রোগী ভালো আছেন।" বামপন্থী নেতা লুলা ২০০২ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৬ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা নিয়েই ২০১০ সালের ডিসেম্বর মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ব্রাজিলের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। সাবেক ইউনিয়ন নেতা লুলা ক্ষমতায় থাকাকালীন ব্রাজিলে জোড়ালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল। এসময় দারিদ্র থেকে মুক্ত হয় লাখ লাখ মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১৩ ঘ.