ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যে একটি সেতু ভেঙ্গে কামেঙ নদীতে পড়ে গেলে অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার রাত ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।
সেতু ভেঙ্গে নদীতে পড়ে গেলে সেখান থেকে অন্ততপক্ষে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নদীতে বেশ স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
এক সপ্তাহের মধ্যে ভারতে এটি দ্বিতীয় সেতু ভেঙ্গে পড়ার ঘটনা। গত সপ্তায় দার্জিলিং-এ একটি সেতু ভেঙ্গে পড়ে অন্ততপক্ষে ৩২ জন নিহত ও ১৩২ জন মানুষ আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৭ ঘ.
bdnews24