২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে নির্দোষ দাবি গাদ্দাফিপুত্র সাইফের

লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করেন নি উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সাইফের বরাত দিয়ে এক আন্তর্জাতিক আইন কর্মকর্তা এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করেন নি উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সাইফের বরাত দিয়ে এক আন্তর্জাতিক আইন কর্মকর্তা এ কথা জানান। শনিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলি লুইস মরেনো ওকাম্পো বলেন, "মধ্যস্থতাকারীদের মাধ্যমে সাইফের সঙ্গে আলোচনা চলছে।" গাদ্দাফিপুত্র সাইফকে লিবিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে অভিযুক্ত হয় বলে বিবিসি জানায়। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, সাইফ ন্যায়বিচার পাবেন। ৩৯ বছর বয়সী সাইফ প্রায় মাস খানেক সময় ধরে পলাতক রয়েছেন। স¤প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়, সাইফ তার বাবা গাদ্দাফির মৃত্যুর পর তার অনুগতদের নিয়ে লিবিয়ার প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে গেছেন। কিন্তু প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এমনকি আইসিসি নিজেও সাইফের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়। ওকাম্পো রয়টার্সকে বলেন, "সাইফের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে।" "তার পরিচিত কিছু মানুষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমাদের মধ্যে সরাসরি কোন যোগাযোগ নেই।" তবে তিনি মধ্যস্থতাকারীদের নাম গোপন রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৫৩০ ঘ.