লন্ডন, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গর্ভধারণের সক্ষমতা সম্পর্কিত চিকিৎসায় ডিম্বাশয়ে অতিরিক্ত ডিম্বাণু তৈরিতে নারীদের যে ওষুধ দেওয়া হয় তাতে করে ডিম্বাশয়ে টিউমার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
স¤প্রতি হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত ডাচ গবেষকদের এক গবেষণার ফলাফলে এটি জানা গেছে।
১৫ বছর ধরে ২৫ হাজার নারীর ওপর এ গবেষণা চালানো হয়। এদের মধ্যে ১৯ হাজার নারী ইন-ভিট্রো ফার্টালাইজেশন (আইভিএফ) চিকিৎসা গ্রহণ করেছেন।
আইভিএফ চিকিৎসা গ্রহণকারীর মধ্যে ৩১ জন টিউমার আক্রান্ত ও ৩০ জন ক্যান্সার আক্রান্ত বলে সনাক্ত করা হয়।
নারীর গর্ভধারণ সক্ষমতা বিষয়ক বিশেষজ্ঞরা জানান, এ বিষয়ে যে আরো গবেষণার প্রয়োজন রয়েছে সাম্প্রতিক এ ফলাফল তাই প্রমাণ করে। অবশ্য এ চিকিৎসায় টিউমার হওয়ার ঝুঁকি এখনও অনেক কম বলে জোর দিয়ে জানান তারা।
কিংস কলেজ লন্ডনের পিটার ব্রড বলেন, সন্তান ধারণে আইভিএফ'র গুরুত্বের সঙ্গে সম্ভাব্য ঝুঁকিকেও আমলে নেওয়া প্রয়োজন।
তিনি অবশ্য গবেষণার সঙ্গে জড়িত ছিলেন না।
প্রধান গবেষক আমস্টার্ডামের নেদার্যলা-স ক্যান্সার ইনস্টিটিউটের ফ্লোরা ভ্যান লিওয়েন জানান, গবেষণায় প্রাপ্ত ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ আইভিএফ চিকিৎসাধীন নয় এমন সাব-ফার্টাইল নারীদের সঙ্গে এ গবেষণায় প্রথমবারের মতো তুলনা করা হয়েছে।
এ গবেষণাটি গুরুত্বপূর্ণ হওয়ার আরো একটি কারণ হলো, সন্তান ধারণে জটিলতা বা কখনও গর্ভবতী না হওয়া নারীরা সাধারণত ডিম্বাশয়ে ক্যান্সারের ঝুঁকিতেই থাকে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফার্টিলিটি সোসাইটিস (আইএফ)'র সাধারন সম্পাদক রিচার্ড কেনেডি জানান, আগের গবেষণাগুলোতে ডিম্বাশয়ের উদ্দীপনা ও ক্যান্সারের ঝুঁকির মধ্যকার সম্পর্কের যে কথা বলা হতো সাম্প্রতিক গবেষণা সেটাই আবারো নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এফএফ/সিআর/১৫২০ ঘ.
bdnews24