লিমা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেরুর দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ১৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবারের এই ভূমিকম্পে কেউ নিহত হয় নি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ ধারণ করা হয়েছে। পেরুর ইকা শহরের ৩১ মাইল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্রের গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
২০০৭ সালে ওই অঞ্চলের নিকটবর্তী স্থানে ৮ মাত্রার এক ভূমিকম্পে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়।
স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভূমিকম্পে সামান্য আহত ১৬ জনকে তারা চিকিৎসাসেবা দিয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় তামা খনিগুলোর কাজ স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গেছে। পেরুর ওই অঞ্চলের খনিগুলো আন্তর্জাতিকভাবেই গুরুত্বপূর্ণ। কেননা পেরু বিশ্বের অন্যতম ধাতু রপ্তানিকারক দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩০ ঘ.
bdnews24