২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহত ২৪, ন্যাটো সুরক্ষা চায় বিক্ষোভকারীরা

সিরিয়ায় নতুন করে সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ পরিস্থিতিতে ন্যাটোর কাছ থেকে আন্তর্জাতিক সুরক্ষা চেয়েছে বিক্ষোভকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

আম্মান, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় নতুন করে সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ পরিস্থিতিতে ন্যাটোর কাছ থেকে আন্তর্জাতিক সুরক্ষা চেয়েছে বিক্ষোভকারীরা। লিবিয়ায় ন্যাটো বাহিনী যেভাবে বিমান হামলা চালিয়ে মুয়াম্মার গাদ্দাফি যুগের অবসান ঘটিয়েছে সিরিয়াতেও নাগরিকদের সুরক্ষায় তেমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। সিরিয়ার হামা এবং হোমস শহরে শুক্রবার জুম্মার নামাজের পর শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। হামায় নিহত হয় ১১ জন। আরো কয়েকজন নিহত হয় হোমস শহরে এবং কুসাইরে নিহত হয় একজন বেসামরিক নাগরিক। হোমস এর বাব তাদমুর এলাকায় বিক্ষোভকারীরা 'উড্ডয়ন নিষিদ্ধ এলাকা'র দাবিতে স্লোগান দেয়। খালিদিয়া এলাকায় বিক্ষোভকারীরা 'হোমসবাসীদের জন্য উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) বৈধ দাবি' লেখা ব্যানার উড়ায়। সিরিয়ার বেসামরিক নাগরিকদের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা সেনাদের সুরক্ষায় এ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৩ঘ.