২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ক্ষমতায়নের প্রতিশ্র"তি তিউনিসিয়ার ইসলামপন্থিদের

তিউনিসিয়ার নির্বাচনে বিজয়ী ইসলামিক পার্টি এন্নাদা রাজনীতিতে নারীদের ভূমিকা সমুন্নত করার প্রতিশ্র"তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনিসিয়ার নির্বাচনে বিজয়ী ইসলামিক পার্টি এন্নাদা রাজনীতিতে নারীদের ভূমিকা সমুন্নত করার প্রতিশ্র"তি দিয়েছে। পার্টির নেতা রিচার্ড গানুচি এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজনীতিতে সিদ্ধান্ত-গ্রহণ প্রক্রিয়ায় নারীদের জেরালো ভূমিকা নিশ্চিত করতে এন্নাদা প্রতিশ্র"তিবদ্ধ। সাবেক প্রেসিডেন্ট বেন আলির পতনের ৯ মাস পর তিউনিসিয়ায় গত রোববারের প্রথম অবাধ নির্বাচনে ইসলামিক দল এন্নাদার জয়ে অনেকেই কঠোর ইসলামিক অনুশাসন চালুর আশঙ্কা করছে। এ পরিস্থিতিতে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা নিয়েছে এন্নাদা। দেশে উদারপন্থি শাসন চালুরই প্রতিশ্র"তি দিচ্ছে তারা। নারীর ভূমিকা বাড়ানোর পাশাপাশি অন্য অনেক ক্ষেত্রেই বাধা নিষেধ আরোপকরা হবে না বলে জানিয়েছে তারা। নারীদের স্কার্ফ করা কিংবা হিজাব পরা নিয়ে কড়াকড়ি করা হবে না বলে জানিয়েছেন গানুচি। তিনি বলেন, নারীরা বোরখা কিংবা নেকাব পরুক বা নাই পরুক তারা নতুন সরকারে কাজে যোগ দিতে পারবে। নতুন সরকারের নতুন এসব উদ্যোগের কথা জানানোর পাশাপাশি গানুচি সহিংসতা বিক্ষুব্ধ সিদি বৌজিদ শহওে জনগণকে মান্ত হওয়ারও আহ্বান জানান। নির্বাচনী ফল প্রকাশকে কেন্দ্র করে ওই শহরে সহিংস বিক্ষোভ হয়েছে। শহরটিতে জনপ্রিয় পপুলার লিস্ট পার্টির বিজিত আসন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করে শ শ মানুষ। বিক্ষুব্ধ লোকজন সিদি বৌজিদের মেয়রের কার্যালয়ে আগুন দিয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়ে পুলিশ। তিউনিসিয়ার এ শহর থেকেই সরকারবিরোধী আন্দোলন শুরু হয়ে ছড়িয়ে পড়েছিলো গোটা আরব বিশ্বজুড়ে। গত সপ্তাহের নির্বাচনে তিউনিসিয়ায় ইসলামিক পার্টি এন্নাদা জয়লাভ করায় দেশটিতে ইসলাম-পরিচালিত সরকার গঠনের পথ প্রশস্ত হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গেছে, এন্নাদা পার্টি ৪১ শতাংশেরর বেশি ভোট পেয়েছে। এতে ২১৭ আসনের পার্লামেন্টে ৯০ টি আসন জিতেছে দলটি। ওদিকে, সিদি বৌজিদ শহরে অর্থনৈতিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কারণে নির্বাচন কর্তৃপক্ষ পপুলার লিস্ট পার্টির প্রার্থীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে ছয়টি নির্বাচনী এলাকায় তাদের জেতা আসন বাতিল করায় লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। লন্ডন-ভিত্তিক ব্যবসায়ী হাচেমি হামদির নেতৃত্বাধীন পপুলার লিস্ট পার্টি সিদি বৌজিদে বেশ কিছু সংখ্যক আসন জিতেছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা শহরটিতে এন্নাদা পার্টির দপ্তরে চড়াও হয়ে দরজা-জানালা ভাংচুর করেছে এবং টায়ার পুড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরটিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিউনিসিয়ায় দারিদ্র, বেকারত্ব এবং সরকারের নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি। তিউনিসিয়ায় বিক্ষোভে এ সাফল্যের অনুপ্রেরণায়ই গোটা আরব বিশ্ব জুড়ে সরকার-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩২ঘ.