ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদিন মদ্যপানে পাকস্থলীর বড় ধরনের রোগের ঝুঁকি রয়েছে। তাই দুই বা তিনদিন বিরতি দিয়ে রাতের বেলা মদ পান করা যেতে পারে।
লন্ডনের রয়েল কলেজ অব ফিজিশিয়ান (আরসিপি) মদ্যপানকারীদের সতর্ক করে এ তথ্য দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
আরসিপি'র মতে, প্রয়োজনের অধিক মদ্যপানের প্রতিক্রিয়া সামলে উঠতে পাকস্থলীর সময় লাগে।
ব্রিটিশ সরকারের বেধে দেওয়া মদ্যপান সীমায় বলা হয়েছে, সপ্তাহে একজন নারী ও একজন পুরুষ সর্বোচ্চ যথাক্রমে ২১ ও ২৮ ইউনিট মদ্যপান করতে পারে। কিন্তু এ ক্ষেত্রে আরসিপি বলছে, শুধু মদ্যপানের পরিমাণ নয় মানুষ কতবার মদ্যপান করে সেটিও বিবেচনায় নেওয়া উচিৎ।
এক্ষেত্রে, মদ্যপানের পরিমাণ ও কতবার মদ্যপান করা হলো দুটোই বিবেচনা করতে হবে।
আরসিপি'র সাবেক সভাপতি এবং ব্রিটিশ সরকারের অ্যালকোহল বিষয়ক বিশেষ উপদেষ্টা স্যার ইয়ান গিলমোর বিবিসিকে বলেন, "যারা বিরতি দিয়ে মদ্যপান করে তাদের তুলনায় যারা প্রতিদিন মদ্যপান করে তাদের পাকস্থলীর বড় ধরনের রোগের ঝুঁকি থাকে।"
তিনি আরো বলেন, "যদি কেউ সপ্তাহে একদিন এক বোতল মদ্যপান করে অথবা প্রতিদিন অল্প পরিমাণ পান করে, তার তেমন সমস্যা হবে না। কিন্তু অবকাশ যাপনে বেরিয়ে কেউ অতিরিক্ত পান করলে তার মদ্যপানে বিরতি দেয়া উচিৎ।"
এ নিয়ম মেনে না চললে ভয়ানক স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হতে হয় বলে জানায় আরসিপি। এক্ষেত্রে একদিন মদ্যপানের পর তিনদিন মদ্যপানে বিরত থাকাই সবচেয়ে কার্যকরী বলে জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এবি/সিআর/১৪৪৮ ঘ.
bdnews24