২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদবানির যাত্রাপথে বোমা

তামিলনাড়–তে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক প্রধান ও বর্ষীয়ান রাজনীতিক লাল কৃষ্ণ আদবানির সফরের রাস্তায় বোমা পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামিলনাড়–তে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক প্রধান ও বর্ষীয়ান রাজনীতিক লাল কৃষ্ণ আদবানির সফরের রাস্তায় বোমা পাওয়া গেছে। পালামবাতি এলাকার একটি সেতুর নিচে ওই পাইপ বোমাটি পাওয়া যায় বলে জানা গেছে। তামিলনাড়–র মাদুরাই থেকে ৩০ কিলোমিটার দূরে ওই সেতুটির অবস্থান। এখান থেকেই আদবানির দেশব্যাপী দুর্নীতিবিরোধীযাত্রার দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা বলে শুক্রবার এনডিটিভি জানিয়েছে। বিহার ও উত্তর প্রদেশে আদবানি তার যাত্রার প্রথম পর্যায় হিন্দুধর্মীয় উৎসব দেওয়ালির আগেই শেষ করেছেন। পুলিশের সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বোমাটি সরিয়ে ফেলা হয়েছে। এবং আদভানির বাকি যাত্রাপথ অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করা হবে। বোমা পাওয়ার পর আদবানির যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। 'সুশাসন'র দাবিতে জনগণকে সচেতন করার লক্ষ্যে বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে আদবানি দেশজুড়ে 'যাত্রা' শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২২ ঘ.