২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের জন্য বিমান চান গাদ্দাফির ছেলে সাঈফ

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মরুভূমি থেকে বেরিয়ে হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আত্মসমর্পণ করতে বিমান সহায়তা চান প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির পলাতক ছেলে সাঈফ আল-ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

দুবাই, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মরুভূমি থেকে বেরিয়ে হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আত্মসমর্পণ করতে বিমান সহায়তা চান প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির পলাতক ছেলে সাঈফ আল-ইসলাম। লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) এক সূত্র বৃহস্পতিবার টেলিফোনে একথা জানিয়ে বলেছে, "সাঈফ আল ইসলাম আত্মসমর্পণের জন্য তৃতীয় কোন দেশের মধ্যস্থতা কামনা করছেন। চুক্তির মাধ্যমে হেগে পৌঁছে দিতে সম্ভবত তিনি আলজেরিয়া অথবা তিউনিশিয়ার সহায়তা চাইছেন।" "তিনি (সাঈফ) চাইছেন তার কাছে একটি বিমান পাঠানো হোক। তিনি আসলে নিশ্চয়তা চাইছেন।" এনটিসি'র ওই সূত্র আরো জানায়, স্যাটেলাইট ফোন কলের মাধ্যমে সাইফ আল-ইসলামের অবস্থান ও গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। গত সপ্তাহে এনটিসি যোদ্ধাদের হাতে বাবা মুয়াম্মার গাদ্দাফি ধরা পড়া এবং মারা যাওয়ার সময় ভীত-সন্ত্রস্ত সাইফ আল-ইসলাম (৩৯) পালিয়ে যান। এনটিসি কর্মকর্তারা বলছেন, তিনি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন। সাইফ আল-ইসলামের সঙ্গে লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আব্দুল্ল¬াহ আল-সেনুসিও আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন। ফেব্র"য়ারিতে লিবিয়ায় গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী ভূমিকার কারণে আইসিসি ইতোমধ্যে দুইজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এনটিসি সূত্রে বলা হয়েছে, সাঈফ লিবিয়া ছেড়ে যাননি। মরু এলাকায় তুরাগ জনগোষ্ঠীর বিশিষ্ট এক নেতার আশ্রয়ে আছেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে সাঈফ উদ্বিগ্ন এবং হেগ আদালতের কাছে আত্মসমর্পণ করাটাই তার জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৫ঘ.