২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সহায়তার খবর নাকচ করেছে পাকিস্তান

আফগান তালেবান ও আল কায়েদাকে পাকিস্তানের সহায়তা বা মদদ দেওয়া নিয়ে বিবিসি'র খবর নাকচ করেছে দেশটির সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 04:16 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

লন্ডন, অক্টোবর ২৭ (বিডিনিউজনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান তালেবান ও আল কায়েদাকে পাকিস্তানের সহায়তা বা মদদ দেওয়া নিয়ে বিবিসি'র খবর নাকচ করেছে দেশটির সেনাবাহিনী। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনা বাহিনীর ওপর হামলা চালাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবান জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। তালেবান গোষ্ঠীর মধ্যমসারির নেতারা বিবিসি প্রচারিত এক তথ্যচিত্রে এ দাবি করে সাক্ষাৎকার দেন। 'সিক্রেট পাকিস্তান' নামে দুই পর্বের ওই তথ্যচিত্রের প্রথম পর্ব বুধবার প্রচারিত হয়েছে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, "এ খবর খুবই পক্ষপাতদুষ্ট বলেই আমরা মনে করছি।" এ প্রতিবেদনকে একপাক্ষিক এবং ভুয়া বলেও দাবি করেন তিনি। পাকিস্তান তালেবানদেরকে রসদ সরবরাহ এবং আফগান তালেবান যোদ্ধাদের জন্য লুকানোর জায়গা করে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে- বিবিসি প্রতিবেদনে তালেবান কমান্ডার মোল্লা কাশেম এর এ দাবিও নাকচ করেছেন আতাহার আব্বাস। কাশেম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আব্বাস বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান ইতোমধ্যেই একথা বলেছেন যে, "বিবিসি প্রতিবেদনে যে সমস্ত জঙ্গি গ্র"পের নাম বলা হয়েছে তাদেরকে একটি বুলেট কিংবা বিন্দুমাত্র অর্থনৈতিক সহায়তাও দেওয়া হয়নি।" যুক্তরাষ্ট্র অনেক দিন থেকেই জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ করে আসছে পাকিস্তানের বিরুদ্ধে। স¤প্রতি আফগানিস্তানে বিদেশি বাহিনী এবং মার্কিন দূতাবাস লক্ষ্য করে চালানো তালেবান জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এমনকী এ বিষয়ে পাকিস্তান দ্বৈত ভূমিকা পালন করছে বলেও দাবি করেছে তারা। পাকিস্তার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। বিষয়টি নিয়ে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩০ ঘ.