২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর কাছ থেকে আরো সহায়তা চায় লিবিয়া

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি যুগের অবসানে সহায়তাকারী ন্যাটোকে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান আব্দূল জলিল বলেন, যুদ্ধ শেষে অতিরিক্ত অস্ত্র নিয়ন্ত্রণ এবং গাদ্দাফি অনুগতদের সঙ্গে চুক্তি সম্পাদনে লিবিয়দের সহায়তা করার জন্য ন্যাটো মিশনের সময় বাড়ানো প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ত্রিপোলি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর কাছ থেকে আরো সহায়তা চায় লিবিয়ার অন্তর্র্বতী সরকার। তাই লিবিয়ায় ন্যাটো মিশনের সময়সীমা এ বছরের শেষ নাগাদ বাড়ানোর আহ্বান জানিয়েছে এনটিসি। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি যুগের অবসানে সহায়তাকারী ন্যাটোকে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান আব্দূল জলিল বলেন, যুদ্ধ শেষে অতিরিক্ত অস্ত্র নিয়ন্ত্রণ এবং গাদ্দাফি অনুগতদের সঙ্গে চুক্তি সম্পাদনে লিবিয়দেও সহায়তা করার জন্য ন্যাটো মিশনের সময় বাড়ানো প্রয়োজন। লিবিয়ায় মিশন শেষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে ন্যাটো। ৩১ আগস্ট মিশন শেষ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তারা। কূটনীতিকরা বুধবার ওই তারিখ নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। কাতারের একটি জনসমাবেশে জলিল বলেছেন, "আমরা আশা করি এটি (ন্যাটো) আমাদের ও প্রতিবেশী দেশগুলোকে সেবাদান করতে এ বছরের শেষ পর্যন্ত অভিযান পরিচালনা করবে।" তিনি আরো বলেন, "এইসব দেশে যেন কোন অবৈধ অস্ত্রের ব্যবহার না হয় এবং নিটকবর্তী দেশে পালিয়ে থাকা গাদ্দাফি অনুগতদের হাত থেকে লিবিয়ানদের নিরাপদ নিশ্চিত করতে এ আহ্বান জানানো হয়েছে।" তিনি আরো বলেছেন, লিবিয়ার "প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন" করতে এনটিসি সহায়তা চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৮ঘ.