২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি বিদ্রোহীদের হামলায় ২৪ তুর্কি সেনা নিহত

কুর্দি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে অন্ততপক্ষে ২৪জন তুর্কি সেনা নিহত হয়েছে । দক্ষিণপূর্ব তুরস্কের বিভিন্ন পুলিশ ও সেনা চৌকিতে বিদ্রোহীদের হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুর্দি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে অন্ততপক্ষে ২৪জন তুর্কি সেনা নিহত হয়েছে । দক্ষিণপূর্ব তুরস্কের বিভিন্ন পুলিশ ও সেনা চৌকিতে বিদ্রোহীদের হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। তুরস্কের কুর্দি অধ্যুষিত প্রদেশ হাক্কারির কুকুরকা ও ইউকসেকোভা এলাকায় মঙ্গলবার ও বুধবার রাতে হামলার ঘটনাগুলো ঘটে বলে জানায় বিবিসি। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২৪ সেনা নিহত হয়েছে ও ১৮ জন আহত হয়েছে। তবে কুর্দি বিদ্রোহীদের সংগঠন পিকেকে হামলার দায়িত্ব স্বীকার করে তাৎক্ষণিক কোন বিবৃতি দেয়নি। গত কয়েক বছরের মধ্যে তুর্কি সেনাদের ওপর পিকেকে গেরিলাদের এটি সবচেয়ে বড় হামলা। ঘটনার প্রতিক্রিয়ায় তুর্কি সেনাবহিনী উত্তর ইরাকে পিকেকের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে। তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল এ ঘটনার "ভয়াবহ প্রতিশোধ" নেওয়ার ঘোষণা দিয়েছেন। তুরস্কের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিগুলো লক্ষ করে তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করছে। তবে উত্তর ইরাকের সংবাদ সূত্রগুলো জানিয়েছে, তুর্কি সেনারা উত্তর ইরাকে প্রবেশ করেছে। এ হামলার মাত্র একদিন আগে দক্ষিণপূর্ব তুরস্কের বিতলিস প্রদেশে এক বোমা বিস্ফোরণে পাঁচ তুর্কি পুলিশ কর্মকর্তাসহ আটজন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৫৬ ঘ.