২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের ধর্মঘটে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

৪৮ ঘণ্টার ধর্মঘটে উত্তাল গ্রিসে বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

এথেন্স, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ৪৮ ঘণ্টার ধর্মঘটে উত্তাল গ্রিসে বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বুধবার নতুন ব্যয়সঙ্কোচন বিলের প্রতিবাদে ডাকা ধর্মঘট সফল করতে অসংখ্য মানুষ মিছিল করে পার্লামেন্টের সামনে জড়ো হয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় সেন্ট্রি বক্সে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর, আগুনে বোমা ছুড়ে মারলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছুড়ে। রাজধানী এথেন্সের কেন্দ্রস্থলে বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে পেট্রোল বোমা, পাথর ছুড়ে মারলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভের কেন্দ্রস্থল থেকে দূরের জায়গাগুলোতেও বড় ধরনের সংঘর্ষ হয়েছে এবং ১ লাখেরও বেশি মানুষ বিক্ষোভ করেছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি মোকাবেলায় এথেন্সে ৭ শ'রও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রিসে এর আগেও ব্যয় সঙ্কোচনের প্রতিবাদে বিক্ষোভ হলেও এবার বিক্ষোভকারীরা অনেক বেশি মারমুখো। ব্যয় সঙ্কোচনের জন্য চাপ দেয়ায় তারা রাজনৈতিক নেতা ও আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর ওপরও ক্ষুব্ধ। এক বিক্ষোভকারীর উক্তি "তারা কাদের বোকা বানানোর চেষ্টা করছে? তারা তো আমাদের রক্ষা করবে না। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে গরীব আরো গরীব হবে আর ধনী হবে আরো ধনী। এর চেয়ে বলা ভাল ধন্যবাদ, তোমাদের সাহায্য চাই না।" ধর্মঘটে ইতোমধ্যেই অচল হয়ে পড়েছে গোটা দেশ। বন্ধ হয়ে গেছে অফিস-আদালত, দোকান পাট, ব্যবসা-বাণিজ্য, যানচলাচল এমকি বিমান চলাচলও। তার ওপর সহিংসতায় পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। গ্রিসের বড় দুইটি শ্রমিক ইউনিয়ন বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী এ ধর্মঘট ডেকেছে। সরকারি বেসরকারি সব কর্মীরাই এ ধর্মঘটে সামিল হয়েছে। কিন্তু কর আরো বাড়ানো, বেতন কমানো এবং কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব সম্বলিত কঠোর ব্যয়সঙ্কোচনের নতুন পদক্ষেপ নেওয়ার পক্রিয়া থেমে নেই পার্লামেন্টে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বুধবার দিনের শুরুতে পার্লামেন্টের বাইরে জড়ো হতে শুরু করে লোকজন। পরে দলে দলে মিছিল বের হয় গোটা রাজধানী জুড়ে। এবারের ধর্মঘটে প্রথমবারের মতো সামিল হয়েছে ছোটখাট ব্যবসায়ী এমনকি দোকানদাররাও। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ১২ ঘন্টার কর্মবিরতি দেওয়ায় বাতিল হয়ে গেছে অন্তত ১৫০ টি অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক ফ্লাইট। বন্ধ হয়ে গেছে ট্রেন, বাস, টাক্সি এমনকি লরি চলাচলও। ব্যয় সঙ্কোচন বিলের প্রতিবাদে স¤প্রতি গ্রিসে কয়েকবার ধর্মঘট হলেও এবারই প্রথম টানা দুই দিনের ধর্মঘট শুরু হলো। গ্রিস তাদের বিশাল বাজেট ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করছে। এ চেষ্টায় ব্যর্থ হলে গ্রিস ঋণখেলাপি হয়ে ইউরোজনে সংকট দেখা দিতে পারে। এ আশঙ্কার কারণেই কঠোর ব্যয় সঙ্কোচনের পদক্ষেপ নিচ্ছে দেশটি। এ নিয়ে বুধবারই পার্লামেন্টে ভোট হওয়ার কথা। গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ মঙ্গলবার শেষবারের মতো পার্লামেন্টে ব্যয় সঙ্কোচন বিল সমর্থনের আহ্বান জানান। অর্থনৈতিক সংকটের বর্তমান পরিস্থিতিকে যুদ্ধের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, বিলটিতে সমর্থন জানানো ক্ষমতাসীন পিএএসওকে পার্টির সদস্যদের কর্তব্য। পাপান্দ্রেউ বলেন, "দেশকে জয়ী করার লক্ষ্যে এ যুদ্ধে আমরা জনগণ, সরকার ও পার্লামেন্টের সদস্য হিসেবে কাজ করে যাব। আমরা দেশের জন্য বিজয়ী হব, আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করবো। আর এ জন্যই আমি এখানে এসেছি।" বুধবার রাতে বিলের ওপর প্রথম দফা ভোট হওয়ার কথা রয়েছে। তবে বিশেষ কিছু বিষয়ের ওপর বৃহস্পতিবার যেকোনো সময় ভোট হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এলকিউ/১৩৫১ ঘ.