২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তিব্বতির ওপর গুলির প্রতিবাদে আগুনে আত্মাহুতি

চীনে দুই তিব্বতি বিক্ষোভকারীর ওপর পুলিশের গুলির প্রতিবাদে আগুনে আত্মাহুতি দিয়েছে এক নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

বেইজিং, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে দুই তিব্বতি বিক্ষোভকারীর ওপর পুলিশের গুলির প্রতিবাদে আগুনে আত্মাহুতি দিয়েছে এক নান। স¤প্রতি কয়েকমাসে চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এ নিয়ে ৯ বার আগুনে আত্মাহুতির এমন ঘটনা ঘটলো। সর্বশেষ ওই আত্মাহুতি সম্পর্কে 'দ্য ফ্রি টাইবেট' গ্র"প বলেছে, সিচুয়ান প্রদেশের আবা কাউন্টিতে ২০ বছর বয়সের তিব্বতি নান তেনজিন ওয়াংমো সোমবার দেহে আগুন ধরিয়ে আত্মাহুতি দেয়। তিব্বতের মুক্তি এবং আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে সে দেহে আগুন ধরায় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। সিচুয়ানের এই আবা কাউন্টিতে বরাবরই চীনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে। এ এলাকার ৭ জন বৌদ্ধ ভিক্ষু এর আগে একইভাবে আগুনে আত্মহুতি দিয়েছে। অষ্টম জন আত্মহুতি দেয় সিচুয়ানেরই আরেক জায়গায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৮ঘ.