সানা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ'র শাসনাবসানের দাবিতে রাজধানী সানায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারী সেনাদের রাতভর সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সোমবার একথা জানিয়েছে।
নিতদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক। সরকারি সেনা ও উপজাতীয় নেতা শেখ সাদেক আল-আহমারের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
তারা আরো জানায়, 'চেঞ্জ স্কয়ারে'র একটি মাঠে হাসপাতালের কাছাকাছি গোলার আঘাতে তিন জন নিহত হয়। সালেহর পদত্যাগের দাবিতে ওই স্থানে কয়েক মাস ধরে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছে।
এছাড়া সংঘর্ষ চলাকালে বসতবাড়িতে গোলার আঘাতে পৃথক দুটি ঘটনায় দুই ভাই ও একজন ভাইপো নিহত হয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শনিবার পাশ্ববর্তী উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর প্রণীত শান্তি পরিকল্পনার অধীনে সালেহকে পদত্যাগের প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা শুরু করার পর ইয়েমেনে ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ বলেছেন, তার শাসনাবসানে জাতিসংঘের গৃহীত পদক্ষেপ বন্ধ করতে তিনি চীন ও রাশিয়ার হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে নিউইয়র্কের একজন কূটনীতিক বলেছেন, এ দু'দেশের সম্মিলিতি বাহিনী এ মাসের শুরুর দিকে সিরিয়ার বিরুদ্ধে নেওয়া ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তে ভেটো দিয়েছিল। কিন্তু এ সপ্তাহে সালেহর বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবটি উত্থাপিত হবে তাতে তারা ভেটো দেবে না বলেই মনে করা হচ্ছে।
স¤প্রতি আরব বিশ্ব জুড়ে চলমান আন্দোলনে অনুপ্রাণিত হয়ে দশ মাস ধরে সালেহর শাসনের বিরুদ্ধে ইয়েমেনে গণআন্দোলন চলতে থাকলেও সালেহ ক্ষমতায় রয়েছেন। সরকার বিরোধী শক্তি ক্রমশ সহিংস ও সংগঠিত হতে থাকায় পরিস্থিতি ক্রমশ গৃহযুদ্ধের দিকে গড়াচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৮ঘ.
bdnews24