২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ভোটে উতরে গেলেন বারলুসকোনি

ইতালির অর্থনীতি সামাল দেওয়া এবং ব্যক্তিগত কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের মুখে শুক্রবার পার্লামেন্টে আস্থা ভোটে উতরে গেছেন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইতালির অর্থনীতি সামাল দেওয়া এবং ব্যক্তিগত কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের মুখে শুক্রবার পার্লামেন্টে আস্থা ভোটে উতরে গেছেন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। পার্লমেন্টের নিম্নকক্ষে স্বল্প ভোটের ব্যবধানে বারলুসকোনি জয়ী হয়েছেন। তার পক্ষে পড়ে ৩১৬ এবং বিপক্ষে পড়ে ৩০১ ভোট। এ ভোটে হেরে গেলে বারলুসকোনিকে তার মেয়াদ শেষের আগেই পদত্যাগ করতে হতো। ভোটে জিতে সে বিড়ম্বনা এড়াতে পারলেন তিনি। কিন্তু সল্প ভোটের ব্যবধানে জয় পাওয়ায় ইতালির অর্থনৈতিক সঙ্কটের এ সময়ে তার দেশ শাসনের দক্ষতা নিয়ে সংশয় আরো বাড়লো। ইতালি সরকারের ক্রেডিট রেটিং স¤প্রতি নিচে নেমে এসেছে। এ অবস্থায় সরকার গত মঙ্গলবার নিয়মিত বাজেটের একটি অধ্যায় পার্লামেন্টে পাশ করতে ব্যর্থ হওয়ার পর বিব্রতকর পরিস্থিতিতে শুক্রবার এ আস্থা ভোট ডাকতে বাধ্য হন বারলুসকোনি। ভোটে বারলুসকোনি উতরে যাবেন বলে ধারণা করা হচ্ছিলো আগে থেকেই। বারলুসকোনির বিরুদ্ধে যৌন অপরাধ, ঘুষ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকার পরও দ্বিধাবিভক্ত সরকার তার জায়গায় নতুন কাউকে বসাতে প্রস্তুত না থাকার কারণে ভোটে বারলুসকোনির জয় নিশ্চিত বলে জানিয়েছিলেন বিশ্লেষকরা। ভোটে জয়ী হতে ৬৩০ জন এমপির মধ্যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ৩১৬ ভোট দরকার ছিলো বারলুসকোনির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০২ঘ.