২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছে। রিকটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পে অন্তত ৪৩ জন আহত হয়েছে বলে রেডক্রস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

দিনপাসার, ইন্দোনেশিয়া, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছে। রিকটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পে অন্তত ৪৩ জন আহত হয়েছে বলে রেডক্রস জানিয়েছে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পর্যটকরা হোটেল ছেড়ে বেরিয়ে যায়। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস জানায়, ভূমিকম্পে বালি দ্বীপের দক্ষিণাঞ্চলে ছাদ ধসে মাথায় আঘাত পেয়ে এবং হাড় ভেঙে ৪৩ জন আহত হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ সংস্থার সুতোপো পুরবো নুগ্রহো জানান, আহতদের মধ্যে ১৭ জনকে দ্বীপ রাজধানী দিনপাসারের হাসপাতালে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির রাজধানী দিনপাসার থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। দ্বীপে অবস্থান করা ৪০ বছর বয়সী ক্যারোলিন মার্সিয়ার জানান, এর আগে তিনি ক্যালোফর্নিয়ায় ভূমিকম্প অনুভব করেছেন। তবে এতো তীব্র নয়। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 'অগ্নি বলয়ে'র ওপর হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৭ঘ.